1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সাবেক প্যানেল মেয়র হাবিব মীর আওয়ামীলীগ থেকে পদত্যাগ

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২২০ বার পঠিত

আমতলী বরগুনা প্রতিনিধিঃ-

দলীয় শৃংখলা, সাংগঠনিক কার্যক্রম পছন্দ না হওয়ায় এবং দলের শীর্ষ নেতাদের দ্বারা হামলা-মামলার শিকার হওয়ায় আমতলী পৌরসভার সাবেক প্যানেল মেয়র উপজেলা আওয়ামীলীগ সদস্য মীর মোঃ হাবিবুর রহমান আওয়ামীলীগ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক মেয়র মতিয়ার রহমানের কাছে রবিবার বিকেলে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। হাবিবের পদত্যাগে আমতলী উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানাগেছে, গত বছর মে মাসে আমতলী উপজেলা আওয়ামীলীগ কমিটি ঘোষনা দেন বরগুনা জেলা কমিটি। ওই কমিটিতে আমতলী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মীর হাবিবুর রহমানকে ৬৯ নম্বর সদস্য পদ দেয়া হয়। দলীয় পদ পেয়ে হাবিবুর রহমান বেশ সুনামের সাথে আওয়ামীলীগ দলীয় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন দলীয় শৃংখলা তার কাছে ভালো লাগেনি। উপজেলা আওয়ামীলীগের বেশ কয়েকজন শীর্ষ নেতার দ্বারা গত পাঁচ বছর তিনি হামলা ও মামলার শিকার হয়েছেন। এ বিষয়ে দলের শীর্ষ নেতার কাছে অভিযোগ দিয়েও তিনি কোন প্রতিকার পায়নি। তাই দলীয় শৃংখলা না থাকায় হাবিবুর রহমান আওয়ামীলীগ কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। হাবিবের পদত্যাগে আমতলী উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সাবেক প্যানেল মেয়র মীর মোঃ হাবিবুর রহমান বলেন, দলীয় শৃংখলা, সাংগঠনিক কার্যক্রম আমার পছন্দ না হওয়া এবং দলের শীর্ষ নেতাদের দ্বারা হামলা-মামলার শিকার হওয়ায় আমি দলের সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। তিনি আরো বলেন, জনপ্রতিনিধি হওয়ায় আওয়ামীলীগের সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু হামলা-মামলার শিকার হয়ে দলের থেকে কোন প্রতিকার পাইনি।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান বলেন, এ বিষয়ে আমি এখনো কোন কিছু জানিনা।
আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র মতিয়ার রহমান বলেন, দল থেকে যে কেউ পদত্যাগ করতে পারেন। সেটা তার একান্ত ব্যাক্তিগত ব্যপার। কেউ পদত্যাগ করলে আওয়ামীলীগের মত বৃহৎ দলের কিছুই আসে যায় না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park