1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গণমানুষের আস্থা ও ভালোবাসায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি নিকলীতে পিএফজি ও ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর বরখাস্ত আদেশ উচ্চ আদালত থেকে প্রত্যাহার। টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে ২৮০০ পরিবারের পাশে, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু নিকলীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলা: প্রধান আসামি সাকিব গ্রেপ্তার কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও দলীয় শৃঙ্খলায় অগ্রাধিকার: বামনায় বিএনপির কর্মীসভায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি। দীর্ঘ ২৬ বছর পর দখলমুক্ত হলো বাঘাসুরা আনসার ও ভিডিপি ক্লাব সমিতি ও সঞ্জীবন কেন্দ্রের জমি। কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। খেলাধুলা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে, গড়বে মাদকমুক্ত সমাজ: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মাধবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের সেতুর কাজ ধীরগতিতে, দ্রুত সম্পন্নের দাবি এলাকাবাসীর।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সেতুর নির্মাণকাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়ছেন রোগী, স্বজন ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা। টেন্ডার ও উদ্বোধন সম্পন্ন হলেও সেতুর কাজ চলছে ধীরগতিতে। জনস্বার্থে দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন মাধবপুর উপজেলাবাসী।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় এখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আহত রোগীসহ বিভিন্ন ধরনের জরুরি রোগী আনা হয়। এ ছাড়া মাধবপুর পৌরসভা ও আশপাশের একাধিক থানা এলাকার মানুষ চিকিৎসাসেবা নিতে এ হাসপাতালে আসেন। ফলে হাসপাতালটিতে দিন-রাত রোগীর চাপ থাকে। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ির দ্রুত যাতায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগে উপজেলা সদরের ভেতর দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার একটি রাস্তা থাকলেও সেটি বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। মাধবপুর বাজারের উত্তর দিক দিয়ে সদর হাসপাতালে প্রবেশের পথে খালপারের পুরোনো সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। সরু ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে নানা ধরনের সমস্যা হতো। এতে জরুরি রোগীদের হাসপাতালে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হতো।
এ সমস্যা নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তী সময়ে পুরোনো সেতুর পূর্ব পাশে নতুন একটি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেন। তবে উদ্বোধনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্মাণকাজ শেষ না হওয়ায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।
মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরাও জানিয়েছেন, মহাসড়কে দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে গিয়ে সেতুর কারণে তাঁদের প্রায়ই সমস্যায় পড়তে হতো। ঝুঁকিপূর্ণ সেতুর কারণে দ্রুত রোগী পরিবহন করা কঠিন হয়ে পড়ত। নতুন সেতু নির্মিত হলে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল সহজ হবে এবং জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
মাধবপুর উপজেলাবাসীর দাবি, সেতুটি শুধু সাধারণ মানুষের চলাচলের জন্য নয়, বরং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্মাণকাজের ধীরগতি কাটিয়ে দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. ইমরুল হাসান বলেন, “ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।”
স্থানীয়দের প্রত্যাশা, সেতুটির নির্মাণকাজ দ্রুত শেষ হলে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল সহজ হবে। এতে জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park