1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মাধবপুরে বালু-মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: রুহুল আমীন খান (উজ্জ্বল)।
 

হবিগঞ্জের মাধবপুরে বালু ও মাটি ব্যবস্থাপনা সংক্রান্ত অপরাধে মো. ফারুক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। দায়িত্ব গ্রহণের পর সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের প্রথম কর্মদিবসেই এ অভিযান পরিচালিত হয়।
মামলার নথি অনুযায়ী, মামলার নম্বর ০৯/২০২৬। মামলায় অভিযুক্ত মো. ফারুক মিয়া, পিতা—ওয়াহিদ মিয়া, ঠিকানা—সাহবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। তাকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারার সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।
মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এএসআই নজরুল ইসলাম। দোষী সাব্যস্ত ব্যক্তিকে ৫০,০০০ টাকা (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। নির্ধারিত জরিমানা আদায় করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।
অভিযান পরিচালনাকারী মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park