
বিশেষ প্রতিনিধি: রুহুল আমীন খান (উজ্জ্বল)।
হবিগঞ্জের মাধবপুরে বালু ও মাটি ব্যবস্থাপনা সংক্রান্ত অপরাধে মো. ফারুক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। দায়িত্ব গ্রহণের পর সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের প্রথম কর্মদিবসেই এ অভিযান পরিচালিত হয়।
মামলার নথি অনুযায়ী, মামলার নম্বর ০৯/২০২৬। মামলায় অভিযুক্ত মো. ফারুক মিয়া, পিতা—ওয়াহিদ মিয়া, ঠিকানা—সাহবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। তাকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারার সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।
মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এএসআই নজরুল ইসলাম। দোষী সাব্যস্ত ব্যক্তিকে ৫০,০০০ টাকা (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। নির্ধারিত জরিমানা আদায় করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।
অভিযান পরিচালনাকারী মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান