1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

মাধবপুরে অভিযানে ৭৬ পিস অবৈধ জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৭২ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ
রুহুল আমীন খান (উজ্জ্বল)।

মাধবপুর (হবিগঞ্জ), ৯ জুলাই ২০২৬: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত মোবাইল কোর্ট ও বিশেষ অভিযানে ৭৬ পিস অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে রাজনগর, জালুয়াবাদ, শাহপুর, ছাতিয়াইন বাজার এবং প্লাবনভূমি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৫৬ পিস চায়না দুয়ারী (রিং জাল) এবং ২০ পিস কারেন্ট জালসহ সর্বমোট ৭৬ পিস অবৈধ জাল জব্দ করা হয়। এসব জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, প্রজননক্ষম ও ছোট মাছ রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলেদের মৎস্য সংরক্ষণ আইন মেনে মাছ আহরণের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park