1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

ভুইঁয়ার হাটে বেশীদামে এলপি গ্যাস বিক্রি, এক ডিলার কে ৩০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

নুর আলাম বিপ্লব(নোয়াখালী)

নোয়াখালীর কবির হাট উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে হাসান হোসেন ভেনচার প্রতিষ্ঠান কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৩শ সেপ্টেম্বর(সোমবার) সকালে ১১ঘটিকার সময় কবির হাট উপজেলার ভূইয়ার হাট বাজারে হাসান হোসেন ভেনচার কর্মীরা ১৪২০ টাকার গ্যাস সিলিন্ডার ১৬০০টাকায় বিক্রি করায়,বাজারের ব্যবসায়ী শাহাব উদ্দিন নামের এক ব্যক্তি তাদের আটক করে,
উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করলে
তাৎক্ষণিক সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এলপি গ্যাসের ডিলার কে ৩০ হাজার টাকা জরিমানা করেন।জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জানা যায় হাসান হোসেন ভেনচার প্রতিষ্ঠানের মালিক এলপি গ্যাসের ডিলার কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহিম সাহেব কবিরহাট উপজেলার সবচেয়ে বড় ডিলার তিনি।
কবিরহাট উপজেলায় বন্যায় ভয়াবহ রূপ ধারণ করলে অতিরিক্ত দামে বিক্রি করা হয় এলপি গ্যাস সিলিন্ডার এমন ও অভিযোগ রয়েছে হাসান হোসেন ভেনচার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

এই বিষয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, হাসান হোসেন ভেনচার প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত অর্থ আদায় করা হয়েছে। এবং তারা মুচলেকা দিয়ে বলছেন সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করবেন না বলে জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park