1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় ১৩ টি বিষয়ে অভিন্ন প্রশ্ন হবে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সিএসই ফেস্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩২৮ বার পঠিত

বেরোবি প্রতিনিধি :

উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি ও সৃজনশীলতার প্রসারের লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দিনব্যাপী সিএসই ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর, ২০২৪) সকালে একাডেমিক ভবন-২ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে বেরোবি সিএসই ফেস্ট ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির প্রদর্শনী ঘুরে দেখেন উপাচার্য।

সিএসই ফেস্ট ২০২৪ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী উপাচার্যের নেতৃত্বে বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান এবং বেরোবি সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিএসই ফেস্টে প্রজেক্ট শোকেসিং, গেমিং কনটেস্ট, ইনডোর গেম, আন্তঃবিভাগ প্রোগ্রামিং কনটেস্ট, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠাানের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park