1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় ১৩ টি বিষয়ে অভিন্ন প্রশ্ন হবে

ডিসেম্বর – জানুয়ারিতে পর্যটক সীমিত ও ফেব্রুয়ারিতে পর্যটন পুরোপুরি বন্ধ সেন্ট মার্টিনে

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩৪২ বার পঠিত

নুরুল ইসলাম
কক্সবাজার প্রতিনিধিঃ-

বাংলাদেশি পর্যটকদের ভ্রমণের অন্যতম আকর্ষণ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
জানাল, আগামী নভেম্বর মাসে প্রবাল দ্বীপটিতে ভ্রমণ করা গেলেও রাত্রিযাপন করতে পারবেন না পর্যটকরা। আর ডিসেম্বর ও জানুয়ারি মাসে মাত্র দুই হাজার জন রাত্রিযাপনের সুযোগ পাবেন। এছাড়া ফেব্রুয়ারি মাসে সেন্ট মার্টিনে পর্যটন পুরোপুরি বন্ধ থাকবে।
মঙ্গলবার (২২ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, পর্যটক সীমিত করার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সীমিত করার পাশাপাশি ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন না। তখন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। এছাড়া সেখানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনার কাছে বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে চট্টগ্রাম অঞ্চলের মানুষের কাছে এটি নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত। বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপে প্রায় দেড় লাখ নারিকেল গাছ আছে বলে গবেষণায় উঠে এসেছে।
অন্তর্বর্তী সরকারের নতুন এ সিদ্ধান্ত আসার আগে গত ৭ অক্টোবর সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য ও প্রাণ-প্রতিবেশের সুরক্ষায় সেখানে পর্যটক সীমিত করাসহ বেশকিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা রিজওয়ানা বলেছিলেন, পর্যটকের সংখ্যা সীমিত করা এবং দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।
এই প্রবাল দ্বীপ আমাদের দেশে একটিই আছে, তাই একে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সেন্ট মার্টিনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে চাই। দ্বীপটিকে একটি কোলাহলমুক্ত এলাকা হিসেবে দেখতে চাই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park