1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি। মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

বিএনপি’র সম্প্রীতি সমাবেশ উপলক্ষে বর্নিল সাজে সজ্জিত দীঘিনালার রাজপথ

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

মো:বাহার উদ্দিন
দীঘিনালা প্রতিনিধিঃ-

ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর। দীঘিনালা উপজেলায় এই প্রথম বিএনপি সমাবেশ করতে যাচ্ছে। সকল সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আগামীকাল সম্প্রীতি সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়য়তাবাদী দল (বিএনপি)।

নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা নিয়ে সারাদিন সম্প্রীতি সমাবেশের স্টেজ মেরামতের কাজ করতে দেখা গেছে। এছাড়াও রাতে উপজেলার মেইন ফটকে সড়কের দুপাশে রঙিন লাইটের আলোকসজ্জায় করতে ব্যস্ত সময় পার করছে দলীয় কর্মীরা।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেইট থেকে শুরু করে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ পর্যন্ত দলীয় প্রধান, উপদেষ্টাসহ সিনিয়র নেতাদের ছবি দিয়ে ব্যানার, ফেস্টুনসহ রঙিন আলোয় সেজেছে সড়কের দুপাশ।

দীঘিনালা উপজেলা বিএনপি প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামসু রানা বলেন, আগামীকাল রবিবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী রাস মহােৎসব পরিদর্শন করবেন। পরে বোয়ালখালী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রীতিভোজের পর। উপজেলায় বিএনপি’র সম্প্রীতি সমাবেশ বক্তব্য রাখবেন। এতে করে দীঘিনালায় পাহাড়ি বাঙালি ত্রিপুরাসহ বিভিন্ন সম্প্রদায়ের এক মিলনমেলা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park