1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

বাগমারায় প্রশস্ত রাস্তার ইট তুলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২২৯ বার পঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ গ্রামে প্রশস্থ ইটসোলিং রাস্তার ইট তুলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে এগারো‍‍`টায় (১৬ আগস্ট) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, আব্দুল কাইয়ুম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজা খাতুন, রা: বি: শিক্ষার্থী রাসেল, কলেজ শিক্ষার্থী রবিউল ইসলাম ও গ্রামবাসী সোহেল রানা প্রমুখ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, প্রায় এক শত বছরের পুরানো রাস্তায়, গত ১০ আগস্ট ইট তুলে, বাঁশের বেড়া, গাছ লাগানো এবং রাস্তা সরু করে সর্বসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ।

যার কারণে মাইক্রো, পিকআপ, মিনি ট্রাক চলাচল করতে পারছে না। ফলে তাদের বিভিন্ন মালামাল, পুকুরের মাছ, কৃষিজাত পণ্য বাজারজাত করতে পারছেন না। সে কারণে সব শ্রেণির লোকজন মানবেতর জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা ।

অভিযুক্তরা হলেন-একই গ্রামের আমির উদ্দীনের প্রভাবশালী পুত্র ফিরোজুল ইসলাম রাজু এবং শাহজালাল রানা।

অভিযুক্ত ফিরোজুল ইসলাম রাজু ও শাহজালাল রানা জানান, রাস্তার নামে কিছু ব্যক্তি আমাদের জমি দখলের চেষ্টা করছে ।

বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park