1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ফরিদপুর সদস্য ফরম বিতরণ করেছে ছাত্রদল

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

শরিফুল ইসলাম
ফরিদপুর প্রতিনিধিঃ-

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে সরকারি রাজেন্দ্র কলেজে এ ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুরে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

ফরিদপুরের সকল কলেজে এ কার্যক্রম চলমান থাকবে বলে ছাত্রদলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু জানান, বিগত আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ আমাদের ওপর অনেক অত্যাচার ও নির্যাতন করেছে। আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে। এছাড়া অনেককে কারাগারে পাঠিয়েছে। কিন্তু আমরা তা করবো না। আমরা ছাত্রদলের সকল নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপ্রিয়ভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে চাই।

এ ফরম বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কৌশিক আহমেদ অনিক, অনিক খান জিতু, আরেফিন কায়েছ মাহমুদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইশতিয়াক রশিদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park