1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

পটুয়াখালীর কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

মোঃ মাহবুব হাসান আরমান

কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ-

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাংবাদিক মিলন কর্মকার রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন শিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি ফারুক গাজী, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ। এছাড়া উপজেলা বিএনপি’র সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাংবাদিকদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে এবং সত্য প্রকাশে সাহসী ভূমিকা রাখাসহ লেখনীর মাধ্যমে সমাজের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির মুলোৎপাটনে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park