1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

নেত্রকোনা -৩ আসনে নৌকার প্রার্থী অসীম কুমার উকিলের মনোনয়ন ফরম জমা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

নিতীশ সূত্রধর,স্টাফ রিপোর্টার ঢাকা পোস্ট ৭১

১৫৯, নেত্রকোনা -৩ (কেন্দুয়া  ও আটপাড়া ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। 

আজ বৃহস্পতিবার( ৩০ নভেম্বর)   দুপুর ১ টার দিকে কেন্দুয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা কাবেরী জালালের  নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আটপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি খায়রুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস নিয়া সহ কেন্দুয়া ও আটপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিল শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, ২য় বারের মতো আমি মনোনয়নপত্র দাখিল করেছি।আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় আমি আনন্দিত, অভিভূত। সেজন্য সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার দলের প্রতি কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুত। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এ দেশের জনগণ আগুন সন্ত্রাসী বিএনপিকে আর চায় না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park