1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

নির্বাচনের মাধ্যমে গণ আন্দোলন পুর্ণতা পাবে—— ড. মঈন খান

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

পলাশ(নরসিংদী) প্রতিনিধি ঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ৫ আগস্টের গণ আন্দোলনের পুর্ণতা পাবে। ৫ আগস্ট গণ আন্দোলনের প্রথম ধাপে যেমন দেশের মানুষ স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছে তেমনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই আন্দোলনের পুর্ণতা পাবে। আজ সোমবার সকালে (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা যুবদলের আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসময় মঈন খান আরও বলেন, এদেশের মানুষের গণতন্ত্রের সংগ্রাম, ভোটের সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল সেই আদর্শ ও উদ্যেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ভাবেই দেশের মানুষ বুকের রক্ত ঢেলে দিবে।
পলাশ উপজেলা যুবদলের আহবায়ক নিছার আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় এসময় আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বকতিয়ার হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park