1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

নিকলীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত

সংবাদদাতা: মোঃ নুরুল ইসলাম, নিকলী (কিশোরগঞ্জ)

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন

উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস ছামাদ, নিকলী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন মেম্বার এবং সমবায় সদস্য মোছা. হালিমা আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবির কর্মকর্তা মহসিন উদ্দিন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সদস্য, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। গ্রামীণ নারীর ক্ষমতায়ন, সমবায়ভিত্তিক সংগঠনের বিকাশ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক অনাচার ও বৈষম্য দূরীকরণ, মাদকবিরোধী সামাজিক আন্দোলন এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ একটি গ্রামপ্রধান দেশ। তাই পল্লীর উন্নয়নই দেশের উন্নয়নের মূল ভিত্তি। কৃষির পাশাপাশি অকৃষি খাতে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে সমবায় সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park