
জাহিদুল হাসান
নাগরপুর উপজেলা প্রতিনিধিঃ-
সময়ের কন্ঠস্বর,টাঙ্গাইল সমাচার ও টাঙ্গাইল প্রতিদিন সহ বেশ কয়েকটি প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) নাগরপুর উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের নামে ” নিরব চাঁদাবাজি ” শির্ষকডে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২৪ দুপুর ১২:০০ ঘটিকায় নাগরপুর উপজেলা বিএনপির ব্যানারে তাদের নিজ কার্যালয়ে প্রকাশিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন করা হয়।
উক্ত প্রতিবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাগরপুর উপজেলা শাখার পক্ষ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক বারবার কারানির্যাতিত নেতা নাগরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হবি।
লিখিত বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন –
স্বৈরাচার শেখহাসিনা সরকার পতনের পর আপনারা লক্ষ্য করেছেন কী ধরনের সাংবাদিক আজ পলাতক রয়েছে।
নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে এই মিথ্যা বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আপনাদেরকে বলতে চাই আমার দলের নেতাকর্মীদের মধ্যে কেউ যদি এধরণের অন্যায় অত্যাচার ও চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি দলীয়ভাবে আমরা তাদের বিরুদ্ধে একশন নিব।
আপনাদের কারো কাজে যদি এধরণের অপরাধের তথ্য থাকে তাহলে আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করছি। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নিব। আগামীদিনে নাগরপুর কে সুন্দর ও সুশৃংখল রাখতে আমাদের সকল সহযোগী ও অঙ্গ সংগঠন উক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন – নাগর
পুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহম্মদ আলী রানা, সহ সভাপতি মাসুদুর রহমান লিয়াকত, সহ সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কোহিনুর, দপ্তর সম্পাদক মো: মিজানুর রহমান , কৃষক দলের সভাপতি হুমায়ূন কবির, জাসাস নাগরপুর উপজেলা শাখার সভাপতি আবুল বাশার, পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল হোসেন মোল্লা, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভার প্রাপ্ত চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া প্রমূখ।
এছাড়া নাগরপুর উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী, সহযোগী ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ এবং নাগরপুরে কর্মরত গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।