1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নলডাঙ্গায় শিক্ষার্থীদের সাথে ইউ এন ও’র মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৯৯ বার পঠিত

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন,নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।

সভায় উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী বলেন,এখন আমাদের সবার দ্বায়িত্ব হলো দেশকে নতুন করে দূর্নীতি মুক্ত এবং সবার বসবাস যোগ্য করে গড়ে তোলা। এজন্য আমরা ট্রাফিক পুলিশিং,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছি। উপজেলার বিভিন্ন স্থানে রাস্তা-ঘাট পরিস্কার,বৃক্ষরোপন,মানুষের জানমাল রক্ষায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও হিন্দু ভাইদের মন্দির পাহারা দেওয়াসহ বিভিন্ন সামাজিক কাজ করছি।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক বলেন,দেশ গঠনে ছাত্ররা যেসব কাজ করছে এতে আমরা সবাই খুশি ও আনন্দিত। জনকল্যাণ মুলক এমন কাজ চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park