1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

দুর্গাপুরে মরহুম আব্দুল হেকিম চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

মোঃ মাসুম বিল্লাহ
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ-

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিরিশিরি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল হেকিম চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকরা মনোমুগ্ধকর খেলাটি উপভোগ করেন।

ফাইনাল খেলায় বিরিশিরি ইউনিয়ন বিএনপির
আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক ফকির এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইমাম হাসান আবুচাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আব্বাসী, পৌর যুবদলের আহ্বায়ক আবু ছিদ্দিক রুক্কু,সদস্য সচিব সম্রাট গনি, যুগ্ম আহ্বায়ক সজীব,বিরিশিরি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুর জামাল, সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন, বিরিশিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালেক সহ ইউনিয়ন বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

খেলার আয়োজকরা হলেন ইমরান আল হাসান, ইউসুফ কবির, শামীম আহম্মেদ, আপন সরকার, দ্বীন ইসলাম, ইব্রাহিম হাসান, শাহিন আহম্মদ ও সাগর আহম্মদ।

ফাইনাল খেলায় টাইব্রেকারে দাখিনাইল একাদশ ৪-৩ গোলে খালিশাপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । খেলা শেষে অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park