1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণরাই ভবিষ্যৎ, নিশ্চিত করতে হবে সুশিক্ষা: চীফ হুইপ নুরুল ইসলাম মণি। খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটিতে বাস-ইজিবাইক সংঘর্ষে গুরুতর আহত ১ চুলকাটি প্রেসক্লাবের সদস্যের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পোরশায় জামাতার লাঠির আঘাতে ১০ মাসের শিশুসহ আহত ৩, আটক ২ ভাই সাভারের আমিন বাজারে ল্যান্ডফিলের আটশত লিটার তেল পাচারকালে একজন আটক, ট্রাক জব্দ নিকলীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা ইসলামী রাষ্ট্রনির্মাণ: পৃথিবীর শ্রেষ্ঠ নেককাজ। সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি- তেলিয়াপাড়া চা বাগানে ভেকু কাজের ২ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা পাওনার অভিযোগ। কবিরহাটে খাল গিলে খাচ্ছে বহুতলভবন পোরশার এক কৃষকের জমি জবরদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

তরুণরাই ভবিষ্যৎ, নিশ্চিত করতে হবে সুশিক্ষা: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

তরুণদের সুশিক্ষা, কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, দারিদ্র্য, বেকারত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তা মোকাবিলা ছাড়া মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব নয়।

আজ (রবিবার) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ বলেন, তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে সামাজিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ মানুষের অর্থনৈতিক দুশ্চিন্তা কমাতে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ও পরিচালক ডা. সাইফুন্নাহার সুমি, স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ড. ইকবাল মাসুদ, ড. নায়লা পারভীনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park