1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণরাই ভবিষ্যৎ, নিশ্চিত করতে হবে সুশিক্ষা: চীফ হুইপ নুরুল ইসলাম মণি। খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটিতে বাস-ইজিবাইক সংঘর্ষে গুরুতর আহত ১ চুলকাটি প্রেসক্লাবের সদস্যের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পোরশায় জামাতার লাঠির আঘাতে ১০ মাসের শিশুসহ আহত ৩, আটক ২ ভাই সাভারের আমিন বাজারে ল্যান্ডফিলের আটশত লিটার তেল পাচারকালে একজন আটক, ট্রাক জব্দ নিকলীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা ইসলামী রাষ্ট্রনির্মাণ: পৃথিবীর শ্রেষ্ঠ নেককাজ। সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি- তেলিয়াপাড়া চা বাগানে ভেকু কাজের ২ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা পাওনার অভিযোগ। কবিরহাটে খাল গিলে খাচ্ছে বহুতলভবন পোরশার এক কৃষকের জমি জবরদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটিতে বাস-ইজিবাইক সংঘর্ষে গুরুতর আহত ১

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

মোঃ মজনু শেখ
বাগেরহাট সদর প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি এলাকায় যাত্রীবিহীন ব্যাটারিচালিত ইজিবাইক ও মোংলাগামী বাসের মুখোমুখি সংঘর্ষে বিল্লাল শেখ (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ইজিবাইকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আহত ব্যক্তিকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চুলকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত বিল্লাল শেখ বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের নওয়াব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল শেখ একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে ফয়লা থেকে চুলকাটির দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি চুলকাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক বিল্লাল শেখ গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

এদিকে, দুর্ঘটনার পর বাসটি ফয়লা বাজার এলাকায় স্থানীয় জনতা আটক করে। পরে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ বাসটি জব্দ করে। দুর্ঘটনাকবলিত ইজিবাইকটিও পুলিশ হেফাজতে রয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park