
আকতার হোসেন, স্টাফ রিপোর্টার
ঢাকার সাভারের আমিন বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে ময়লার ভাগার ও বর্জ্য ব্যবস্থাপনার ল্যান্ডফিলে ভেকু পরিচালনার কাজে ব্যবহৃত ৮’শ লিটার সরকারি তেল পাচারকালে আল-আমিন (৩৪) নামে এক ট্রাক চালককে আটক করা হয়েছে ৷ এসময় তেল ও পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তেল ভর্তি ট্রাক জব্দ ও চালককে আটক করে পুলিশ ।
আটককৃত – আল আমিন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে । সে রাজধানীর মিরপুর-১ এর গোদারা ঘাট এলাকায় ভাড়াবাসায় বসবাস করেন । সে সিটি করপোরেশনের আবর্জনাবাহী ড্রাম ট্রাকচালক
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে আমিন বাজার এলাকায় পুলিশ নিয়মিত তল্লাশি পরিচালনা করছিল । এসময় একটি ট্রাক ৪০টি কন্টিনার বোঝাই করে ৮০০ লিটার ডিজেল নিয়ে রাজধানীর দিকে যাচ্ছিল । পরে পুলিশ তল্লাশি চালিয়ে পাচারকৃত তেল ও ট্রাক জব্দ করে ৷ এঘটনার সঙ্গে জড়িত ট্রাক চালকে আটক করে পুলিশ ।
সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল আহসান জানান, ঢাকা-আরিচা মহাসড়কে তল্লাশির সময় তেল বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে । এসময় তেল পাচারের সঙ্গে জড়িত ট্রাক চালকে আটক করা হয়েছে । পরে ওই চালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল পাচারের বিষয়টি স্বীকার করেছে । সে আমিন বাজারের ল্যান্ডফিল থেকে তেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চোরাই তেল চক্ররের কাছে সরকারি তেল নিয়ে যাচ্ছিলেন । এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।