1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ কর্মসূচী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১০৮ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, লগিবৈঠার তান্ডব, শাপলা চত্বরে হেফাতের সমাবেশে শত শত আলেম-ওলামা মাদ্রাসা ছাত্রকে হত্যা, নিরপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার অধিক শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় কাহিনীর বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। ২১ আগষ্ট বুধবার বিকেলে বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ঠাকুরগাঁও জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুরের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো: পয়গাম আলী, থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, থানা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা ডানো, পৌর যুবদলের সভাপতি মো: মনিরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেন, রুহিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আনার আলী, সাধারণ সম্পাদক নূরে আলম রুবেল প্রমুখ। বিক্ষোভ কর্মসূচীতে জেলা বিএনপি, জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন। বক্তারা ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, লগিবৈঠার তান্ডব, শাপলা চত্বরে হেফাতের সমাবেশে শত শত আলেম-ওলামা মাদ্রাসা ছাত্রকে হত্যা, নিরপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার অধিক শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় কাহিনীর বিচারের দাবি জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park