1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী হাঁস খেলা দেখতে মানুষের ঢল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৬ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-

বিলুপ্ত প্রায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা নতুন প্রজন্মের কাছে দিন দিন অপরিচিত হয়ে যাচ্ছে। ঐতিহ্যকে ধরে রাখতে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় আয়োজন করা হয় পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা।

বৃহস্পতিবার,৫ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় যুবকদের আয়োজনে জগন্নাথপুর ইউনিয়নের বাঁশগাড়া পুকুরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জনপ্রিয় এই খেলা দেখতে বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে।

সরেজমিন দেখা যায়, পুকুরে একটি হাঁস ছেড়ে দেয় আয়োজকরা। হাঁসটি ধরতে ঝাঁপিয়ে পড়ে ২০ জনের একটি দল। পুকুরের চারপাশে জড়ো হয়ে থাকা অসংখ্য মানুষ করতালি দিতে থাকে। হাঁস ধরতে শুরু হয় হৈচৈ। প্রতিযোগীরা কখনো সাঁতার আবার কখনো ডুব দিয়ে লেগে থাকে হাঁসটির পেছনে।

খেলা দেখতে আসা রেজাউল করিম জানান, বেশ কয়েক বছর আগে পুকুরে হাঁস খেলা দেখা যাচ্ছিল, কিছুদিন ধরে আর দেখা যাচ্ছে না। আমি বাজারে শুনলাম বাঁশগাড়া পুকুরে নাকি হাঁস খেলা হবে, এজন্যই আসছি খেলা দেখতে। খেলা দেখে খুবই ভালো লাগল। এটা হচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য খেলা।

উল্লেখ্য, ৩০ টাকা করে টিকিট কেটে ২০ জনের একটি দল পুকুরে নামে। আয়োজকরা পুকুরে একটি হাঁস ছেড়ে দেয়। পানিতে ডুবে যে হাঁস ধরতে পারবে, সে হাঁসটি পেয়ে যায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park