
মোঃশফিকুল ইসলাম
(ঠাকুরগাঁও সদর প্রতিনিধি)
ভিপি নুরল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে গনঅধিকার পরিষদ ট্রাক মার্কা প্রতীকে নিবন্ধন পাওয়ায় গণঅধিকার পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শিমুল এর নেতৃত্বে আজ ১৩ ই সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে ঠাকুরগাঁও শহরে একটি আনন্দ মিছিল করা হয়। মিছিলটি শহরের পাবলিক ক্লাব মাঠ থেকে শুরু করে ঠাকুরগাঁও শহর প্রদক্ষিণ করে পুনরায় পাবলিক ক্লাব মাঠে এসে শেষ হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নেতা হাকিম মোহাম্মদ ইমরান আলী, তৌহিদুর রহমান রিঙ্কু, জুয়েল,রানা, প্রফেসর আব্দুল হান্নান, মাওলানা আব্দুল গাফফার সহো অনেকে।