1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কালিহাতী উপজেলা মহিলা দলের উদ্যোগে নারীদের মধ্যে তারেক রহমানের ৩১ দফা প্রচারে কর্মী সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

শুভ্র মজুমদার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নারীদের মাঝে প্রচারণার লক্ষ্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

২ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় উপজেলার আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে কালিহাতী উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক আয়েশা সিদ্দিকীর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান ও সাধারণ সম্পাদক রক্সি মেহেদী, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা পপি আক্তার। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারন সম্পাদক , সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, এবং সাধারণ সম্পাদক এস এ ওয়াদুদ তৌহিদ।
এলেঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক হারন-অর- রশিদ, উপজেলা যুব দলের আহবাযক, আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব, হাসমত আলী রেজা, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান লেলিনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেত্রীবৃন্দ এ সভায় অংশ নেন।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা নারীর উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, এবং সমান সুযোগ নিশ্চিত করতে তারেক রহমানের ৩১ দফার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে গভীরভাবে আলোচনা করেন। তাদের মতে, এই দফাগুলো নারীদের ক্ষমতায়ন ও সমাজে তাদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলার বিভিন্ন স্তরের মহিলা নেত্রীদের উজ্জীবিত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে এই কর্মী সভাটি সফলভাবে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park