1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। মাধবপুর পৌর প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি। শাল্লায় নদীভাঙনের আতঙ্ক, বালু উত্তোলনের অভিযোগে ক্ষোভ। কবিরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ডিএনএ পরীক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান।। তারেক রহমানের কিশোরগঞ্জ-কটিয়াদী আগমন: নিকলীতে বিএনপির প্রস্তুতি সভা বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ নুরুল ইসলাম মণি। “ কবিরহাটে গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ উদ্ধার বেনাপোল পুটখালি সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ২০২ বোতল মাদকদ্রব্য আটক করে।

কালিহাতীতে শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল ও অভিভাবক সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:

শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুরস্থ শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাংবাদিক এমএ রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধক ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হিরু, ড্যাব নেতা ডা. শাহ আলম, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. শামসুল আলমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের সুষম পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং শিক্ষা উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনের ভিত্তি হচ্ছে মানসম্মত শিক্ষা। কালিহাতীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিল বিতরণ করা হয়। একই সঙ্গে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park