
– নুর আলাম বিপ্লব –
*কবিরহাট থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ১৬টি অটোরিক্সার ব্যাটারী এবং ০১টি সিএনজি গাড়ী সহ অটোরিক্সার ব্যাটারী চুরির সাথে জড়িত চক্রের সক্রিয় ০৩ জন আসামী গ্রেফতার করে,করিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান,
মাননীয় পুলিশ সুপার, নোয়াখালী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোর্তাহীন বিল্লাহ এর তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ, কবিরহাট থানা, জনাব হুমায়ুন কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনির মিয়া সঙ্গীয় এএসআই (নিঃ) খায়রুল আরেফিন ভূঁইয়া এবং ফোর্সসহ অদ্য ১৮/০৯/২০২৪ইং তারিখ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬টি অটোরিক্সার ব্যাটারী এবং ০১টি সিএনজি গাড়ী সহ অটোরিক্সার ব্যাটারী চুরির সাথে জড়িত চক্রের সক্রিয় ০৩ জন আসামী- ১. মোঃ জাবেদ উল্যাহ ( ২১), পিতা-সাহাবুদ্দিন, মাতা-আলেয়া বেগম, গ্রাম- পশ্চিম দরাপনগর, ২. মোঃ ছায়েদ প্রঃ রনি (২১), পিতা-হুমায়ুন কবির, মাতা-বিবি ফাতেমা, গ্রাম- মনিনগর, ৩. জাহাঙ্গীর হোসেন (২৩), পিতা-ইসমাইল, গ্রাম- মনিনগর, সর্ব থানা- কবিরহাট, জেলা-নোয়াখালীদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বাদীর লিখিত এজাহার প্রাপ্ত হয়ে কবিরহাট থানার মামলা নং-০৫, তারিখ-১৮/০৯/২০২৪ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০ রুজু করা হয়। মামলাটি এসআই (নিঃ) মোঃ মনির মিয়া তদন্ত করিবেন। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা তদন্ত অব্যাহত আছে।।