
নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের মাদলা গ্রামে আবুল কাশেম পিয়নের বাডীতে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় ৩ জন আহত হয়ে কবির হাট হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ২য় দফায় সন্ত্রাসীদের হাতে আবার হামলায় শিকার হন, আহত আবুল কাশেম পিয়নের ছেলে মোঃ শাহাদাত হোসেনরিয়াদ, বলেন,আবুল হায়াত রনির নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বাড়িতে হামলা করে এবং বাড়ির পাশে মুরগির ফার্ম ভেঙে মোরগ ও হাঁস লুট করে নিয়ে যায়, আমি আমার প্রতিবন্ধী ভাই, বাবা,মা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এলে রনি আবার হাসপাতালে এসে আমাকে বেদম মারপিট করে আমার মাথা ফাটিয়ে দেয়, আমি কবিরহাট থানায় অভিযোগ দিতে গেলে রনির লোকজন আমাকে থানায় ঢুকতে দেয় নাই , হাসপাতালে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে আহত শাহাদাৎ হোসেন বলেন, এই দেশে কি বিচার নেই, এই দেশ কি সন্ত্রাসীদের অভয়ারণ্য। বারবার রনির সাথে যোগাযোগ করে না পেয়ে, তার মায়ের সাথে বাড়িতে গিয়ে যোগাযোগ করলে তার মা বলেন পূর্বে আমার ছেলের সাথে এরা অন্যায় করেছে, ২০শে সেপ্টেম্বর শুক্রবার বাড়িতে জায়গাজমি নিয়ে আমার ছেলে রনির সাথে কথা কাটাকাটি হয়, আমি এর সামাজিক ভাবে সমাধান চাই। এই ব্যাপারে কবিরহাট থানার কর্মকর্তা ওসি হুমায়ুন কবির বলেন, আমাদের কাছে এই সংক্রান্ত কেউ কোন অভিযোগ করে নাই, অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব,