1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

আমতলীতে যুবদল নেতার ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

মেহেদী হাসান
স্টাফ রিপোর্টার (আমতলী বরগুনা )

বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ৫ নং চওড়া ইউনিয়নের সাবেক আহবায়ক আসাদুজ্জামান মোমেন আকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বরগুনার আমতলীতে বিক্ষোভ সমাবেশ করেছেন চাউড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

( ১৮ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ টায় আমতলী এ.কে স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে বাধঘাট চৌরাস্তায় এসে সমাবেশ করেন তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা যুব দলের আহবায়ক কবির ফকির,আমতলী পৌর বিএনপির সদস্য সচিব জালাল খান,আমতলী উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইলিয়াস খান, আমতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আবায়ক মাইনুদ্দিন মামুন,আমতলী উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সম্পাদক আকন মামুন,উপজেলা ছাত্রদলের সিনিয়ার যগ্ম আহবায়ক জাকির হোসেন মিরাজ ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির ডাকুয়াসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতা কর্মীরা ও চাওড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কাউনিয়া জলমহালে দুই পাড়ের বাসিন্দাদের নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব ব্যাপারী। মাছ বিক্রির জন্য (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে ওই খালের মাছ ধরেন তারা। চাওড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা সফেজ প্যাদার ফোন পেয়ে সকাল সাড়ে ১১ টার দিকে চাওড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোমেন আকনসহ ২/৩ জন কর্মী নিয়ে খালের পাড়ে অবস্থিত চানমিয়া সর্দারের বাড়ির সামনে উপস্থিত হন। উপস্থিত হওয়া মাত্র উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে মাহবুব ব্যাপারীর নেতৃত্বে সন্ত্রাসীরা মোমেন আকনকে রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করেন। রামদার কোপে মোমেন আকনের বাম চোখ, দুই পা, দুই হাত ও উড়ুতে গুরুতর জখম হন। এসময় তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park