1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

মেহেদী হাসান
স্টাফ রিপোর্টার:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমতলীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভিপি মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কবির ফকির, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জালাল খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হামিম খান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুল আলম সিকদার,বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস খান,আমতলী সরকারি কলেজ ছাএদলের সদস্য সচিব মনির ডাকুয়াসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।

এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। এই পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্ত্বা লাভ করে। এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

এ সময় সভার সভাপতি উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন বলেন, আজকের এই প্রোগ্রাম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের দাবি হলো আমতলী উপজেলা বিএনপির নেতৃত্বে জালাল উদ্দিন ফকির’র কোন বিকল্প নেই। তার বহিস্কারদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবীও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park