1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

আবুল কাসেমের তাণ্ডবে দিশেহারা প্রবাসী মফিজ উল্লাহ পরিবার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫২ বার পঠিত

নুর আলাম বিপ্লব –

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শাহজাদপুর গ্রামের আসলাম মিয়াজী বাড়ির বাসিন্দা আবুল কাশেমের তাণ্ডবে দিশেহারা একই বাড়ির প্রবাসী মফিজ উল্লার পরিবার। একটি গোপন সূত্রে জানা যায় মৃতঃ আব্দুল কাদেরের মেজো ছেলে আবুল কাশেম বিএনপি’র নাম ভাঙ্গিয়ে গত কিছুদিন আগে ৩০-৩৫ জন সন্ত্রাসী ভাড়া করে প্রবাসী মফিজ উল্লার অনেকগুলো ফল ও কাঠ গাছ কেটে দুই ডিসিমেল জায়গা জবর দখলের চেষ্টা করে। ঘটনাস্থলে প্রবাসী মফিজ উল্লার স্ত্রী রোকসানা বেগম ও ছোট মেয়ে আসমা আক্তার বাধা দিতে গেলে তাদেরকে মারধর করে তাদের হাতের আইফোন মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। যার বাজার মূল্য ৪৫০০০ টাকা। একপর্যায়ে প্রবাসী মফিজ উল্লার স্ত্রী রোকসানা বেগম কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করতে গেলে উক্ত এলাকার দায়িত্বপ্রাপ্ত এস আই মোহাম্মদ নুর ইসলাম অভিযোগটি আমলে না নিয়ে জমি জবরদখল কারি আবুল কাশেম এর পক্ষে সাফাই গেয়েছেন। প্রবাসী মফিজ উল্লার স্ত্রী আরো বলেন আবুল কাশেমের বড় ছেলে প্রবাসী মোহাম্মদ জামাল হোসেন মোবাইলে হুমকি ধুমকি দেয় ও ছোট ছেলে পুলিশ হাবিলদার মোহাম্মদ জহির উদ্দিন মঞ্জু যার কর্মস্থল দামপাড়া পুলিশ লাইন চট্টগ্রাম তিনি প্রবাসী মফিজ উল্লার স্ত্রী রোকসানা বেগমকে হত্যার হুমকি দেয়। এতে করে প্রবাসী মফিজ উল্লার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park