1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মনির হোসেন পরিবারের পাসে জামাত পরিবার

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ-
মোঃ জিহান

আমখোলা ইউনিয়নের পূর্ব বাঁশবুনিয়া গ্রামে গত শুক্রবার গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয়ে নিহত মনির হোসেনের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ালো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিতে উপস্থিত ছিলেন – সাবেক পটুয়াখালী জেলা আমীর এবং বর্তমান বরিশাল আঞ্চলিক সাংগঠনিক কমিটির সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মু: শাহ আলম, পটুয়াখালী জেলা আমীর এডভোকেট নাজমুল আহসান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সারী, বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম সোহাগ ও গলাচিপা উপজেলা আমীর ডা: মু: জাকির হোসেন।

জানা যায়, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্ব বাঁশবুনিয়া গ্রামের বাবর আলী মৃধার ছেলে শ্রমিক মনির হোসেন মৃধা(৪০) শুক্রবার সকালে বাড়ির পশ্চিম পাশে রেইনট্রি গাছের ডাল কাটতে উঠে। এসময় গাছের ডাল বিদ্যুতের তারের উপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সহায়তায় মনিরের মরদেহ গাছ থেকে নামানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park