1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

ছাত্র জনতার রক্তের বিনিময়ে এসেছে এই সরকার লালমনিরহাটে —-মির্জা ফখরুল ইসলাম

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

এস,আর শরিফুল ইসলাম রতন
লালমনিরহাট প্রতিনিধিঃ-

ছাত্র জনতার রক্তের বিনিময়ে এসেছে এই সরকার তাই সব কিছুই এ সরকারকে সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কাজ সম্পন্ন করতে যৌক্তিক সময় দিতে হবে। সব সমস্যায় রাজনীতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরো বলেন, এ সরকারের সকল কার্যক্রমের সঙ্গে আমাদেরকেও সহনশীল হতে হবে। যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে দেশের সকল সংস্কার কাজ সম্পন্ন করতে পারে। দেশের এমন একটি বিপ্লবের পরে সকল স্তর ভেঙে পড়েছিল। আস্তে আস্তে তা আবার ঠিক হয়ে যাবে।লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের এবারে ষষ্ঠতম প্রতিযোগিতার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়।

ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে এ সরকার এসেছে, তাই সব কিছুই এ সরকারকে সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কাজ সম্পন্ন করতে যৌক্তিক সময় দিতে হবে। সব সমস্যায় রাজনীতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের এবারে ষষ্ঠতম প্রতিযোগিতার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়।
রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, লালমনিরহাট ফুটবল টুনামেন্টের সদস্য সচিব একেএম মমিনুল হক, কেন্দ্রীয় নেতৃবৃন্দ লালমনিরহাট জেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park