1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ইতালির বলোনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে

  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২১০ বার পঠিত

মোল্লা মনিরুজ্জামান মনির ,ইতালি প্রতিনিধি :

ইতালির বলোনিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে।
গত ৭ নভেম্বর স্থানীয় একটি হল রুমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের সভাপতি আকরাম হাওলাদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বি এম ফারুখ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মাসুদ মোল্লা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত সদস্য আনোয়ারুল ইসলাম মিন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান ও মো: আলাউদ্দিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ভিপি ইব্রাহিম, সহসভাপতি বাতেন দেওয়ান,মহিলা সম্পাদিকা নাজমুন নাহার শিউলি, রাসেল ফরাজি,মো:মাহফুজুর রহমান,মো: মিজানুর রহমান, ঢালী মিন্টু,
আসাদুজ্জামান রানাসহ আর ও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা ৭ ই নভেম্বর এর তাৎপর্য আলোচনা করেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার লক্ষ্যে বলোনিয়া বি এন পির সকল জিয়ার সৈনিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park