1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মানুষের চরম ভোগান্তি ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬০ কিলোমিটার সড়ক

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

মোঃ আবদুল আলীম খান
বিশেষ প্রতিনিধিঃ-

কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা পুনর্বাসনের পর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেলেও উক্ত উপজেলার সড়ক পথের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্বাভাবিক অবস্থা ফিরে পায়নি। বরঞ্চ সড়ক গুলোর অবস্থা এতটাই ভয়াবহ যে কোন কোন সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। প্রতিদিন সড়ক গুলোতে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবি, রোগীসহ ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় ৩ লক্ষ মানুষ সড়ক যোগাযোগের কারণে কোনভাবে না কোনভাবেই তাদের স্বাভাবিক জীবনযাত্রার ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ব্রাহ্মণপাড়া উপজেলায় কাঁচা পাকা মিলিয়ে প্রায় ৩৬৬ কিলোমিটার সড়ক। এ বছরে ভয়াবহ বন্যায় ২৬০ কিলোমিটার সড়ক একেবারে তছনছ হয়ে গিয়েছে। বন্যার পানির স্রোতে ভেসে গেছে সড়কের মাটি ও কার্পেটিং। সড়কের মাঝখানে বড় বড় গর্তের পাশাপাশি দীর্ঘ সড়কের অনেকাংশে ভেঙে পড়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার প্রতিটি পাকা সড়কের প্রায় প্রত্যেক স্থানেই পিচ ওঠে ইট-সুরকি বেরিয়ে গেছে এবং ছোট বড় গর্ত তৈরি হয়েছে। এছাড়া এ বছরের ভয়াভহ বন্যায় সড়কটির অনেক স্থানে রাস্তা একেবারে ভেঙ্গে চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তিতে ইট, কংক্রিট, বালু ও মাটি ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়েছে।

সড়ক গুলোতে যানবাহন চলাচল করলেও প্রতিদিন সিএনজি, বাস, ট্রাক ও বিভিন্ন ব্যক্তিগত গাড়ি, অটো রিক্সা গুলো খানাখন্দে ভরা ছোট বড় গর্তে উল্টে গিয়ে প্রায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

এছাড়া কাঁচা সড়কের অনেক স্থানে সড়কের অস্তিত্ব বিলীন হয়েগেছে। ব্যক্তি উদ্যোগে কিছু সড়ক মেরামত করা হলেও সরকারী ভাবে মেরামতের তেমন কোন উদ্যোগ নেই। বর্তমানে উপজেলার কাঁচা সড়ক গুলোতে পায়ে হেটে চলাচল করা একমাত্র মাধ্যম।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হিসেব মতে, ব্রাহ্মণপাড়া উপজেলায় কাঁচা-পাকা প্রায় ৩৬৬ কিলোমিটার সড়ক রয়েছে। বন্যায় প্রায় ২৬০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানির স্রোতে ভেসে গেছে সড়কের কার্পেটিং। সড়কের মাঝখানে বড় বড় গর্তের পাশাপাশি দীর্ঘ সড়কের একাংশ ভেঙে পড়েছে। উপজেলায় পাকা সড়ক ১৩৮ কিলোমিটার এর মধ্যে ১০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় এবং কাঁচা সড়ক রয়েছে ২২৮ কিলোমিটার এর মধ্যে ১৬০ কিলোমিটার সড়ক বন্যায় লন্ডভন্ড হয়ে গিয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ব্রিজ ও কালভার্ট।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, বন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় সব সড়কের ক্ষতি হয়েছে। আমরা উপজেলা পর্যায়ে সরেজমিনে গিয়ে ক্ষয়ক্ষতির বিষয়টি দেখছি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন তৈরি করেছি। বন্যায় এখন পর্যন্ত মাঠ পর্যায়ের চিত্রে ২৬০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতে প্রায় আড়াইশ কোটি টাকা লাগবে। এই ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা সংশ্লিষ্ট দফতরে প্রতিবেদন পাঠিয়েছি।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজাহারুল ইসলাম বলেন, আমি নিজেও দাপ্তরিক, প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে এ রাস্তা ব্যবহারে বেশ দুর্ভোগের মুখে পড়ি। প্রায় ১০ মাস ধরে বিভিন্ন রাস্তা চলাচলের অনুপযোগী রয়েছে। বন্যার পরবর্তী সময়ে এ সব রাস্তা আরো ক্ষয়ক্ষতি হয়েছে। অচিরেই আমরা কর্তৃপক্ষের নজরে এনেছি । আশা করি কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।
মোঃ আবদুল আলীম খান
ব্রাহ্মনপাড়া ( কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
০১৭১৬৪৩১৭৯৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park