1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কুমিল্লা-৫ আসনের সাবেক সাংসদ আবুল হাশেম খান আর নেই

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ১৬১ বার পঠিত

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা গেছেন। সাবেক এ সংসদ সদস্যের মেয়ে নাজিয়া হাশেম তানজি বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুছ ছালাম বেগ জানান, ‘আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে, আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় কুমিল্লা আদালত প্রাঙ্গণে, দুপুর ১২টায় ব্রাহ্মণপাড়া সদরে এবং বাদ জোহর বুড়িচং সদরে ও তার গ্রামের বাড়ির গিলাতলায় বাদ আছর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

সূত্র জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী এম এ জাহেরের কাছে হেরে যান তিনি। অবশ্য ভোটের আগে থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এর আগে ২০২১ সালের ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী ও আসনটির এমপি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর উপ-নির্বাচনে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই বছরের ১৪ জুলাইয়ের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park