1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মেহেরপুরে জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

মেহেরপুর প্রতিনিধিঃ-

মেহেরপুরের আমঝুপিতে পৈত্রিক জমি জোর পুর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ সোমবার বেলা ১২ টায় লর্ড মার্কেটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আঃ হালিম বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে আমার পরিবারের সদস্যদের মারধর ও জোরপূর্বক জায়গা জবর দখল করে নেয় বিবাদী আব্দুল লতিফ ও তার দুই ছেলে মেহেদী হাসান লিটন ও আমির হাসান হিমেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তির মধ্যে গত ১৪-০৫ -২০০৪ ইং তারিখে বন্টন মূলে আমি ১২ শতক জমি বিগত ৩০ বছর যাবত ভোগ দখল করে আসছি। আমার অসুস্থতার সুযোগে আমার ভাই আব্দুল লতিফ গত ১২-১০-২৪ ইং তারিখ সকাল আনুমানিক দশটার দিকে অন্যায় ভাবে লোক মারফত হুমকি প্রদান করে এবং পরের দিন আমার জায়গার গাছ কেটে ফেলে আমাকে সহ আমার পরিবারের সদস্যদের মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয়। বর্তমানে আমি চরম নিরাপত্তাই ভুগছি, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এজন্য আমি যেন ন্যায় বিচার পায় তার জোর দাবি জানাচ্ছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park