1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

দীঘিনালায় শীতকালীন শাকসবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

মো:বাহার উদ্দিন
দিঘীনালা উপজেলা প্রতিনিধিঃ-

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজি বীজ ও রাসায়নিক সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

৩১ অক্টোবর (বৃহঃস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে উপজেলা নিবার্হী কর্মকর্তা মামুনুর রশীদ এ কৃষি উপকরন বিতরন করেন।

এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মামুনুর রশীদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ৮ প্রকার সবজি ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। এসময় তিনি আরো জানান, উপজেলায় তামাক চাষী নিরুৎসাহী করতে হবে। যারা তামাক ছেড়ে শাকসবজি ও ফলজ চাষ করবে তাদের জন্য বাড়তি কৃষি সহায়তা প্রদান করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, ২০২৪ – ২০২৫ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচি আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ৬৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার নগদ অর্থ সহায়তা প্রদান  করা হয়।

দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। প্রর্যায়ক্রমে আরো কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরন করা হবে। বৈষম্যহীন ভাবে কৃষি তালিকা করে কৃষি উপকরন বিতরন করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park