
শুভ্র মজুমদার
কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এবার দীপানিতা কালিপূজা অনুষ্ঠিত হয়েছে গভীর আধ্যাত্মিকতা ও ধর্মীয় উৎসাহের মধ্য দিয়ে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভার শ্মশান ঘাট, কালি মন্দির এবং পুকুরের ঘাটগুলোতে অনুষ্ঠিত এই পূজায় বিপুলসংখ্যক ভক্তরা একত্রিত হয়ে শ্যামাপূজায় অংশগ্রহণ করেছেন।
৩১ অক্টোবর সন্ধ্যা থেকে শুরু হয়ে সারারাত ধরে চলতে থাকা পূজার মূল আকর্ষণ ছিল প্রার্থনা, আরতি, ও ধর্মীয় অনুষ্ঠানাদি। এতে ভক্তদের মধ্যে তৈরি হয় এক আধ্যাত্মিক পরিবেশ, যা সকলকে আনন্দিত করে তোলে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া জানান, “উৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে পুলিশ বিভাগ প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করেছে।” স্থানীয় বিএনপি নেতা হারুন মেম্বার বলেন, “আমরা সর্বদা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে থাকি।”
এবারের সফল আয়োজনের পেছনে অগ্রণী ভূমিকা পালন করেছেন জয়কালি বাড়ী মন্দিরের সভাপতি সুদীপ দত্ত মানু, সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ সেন, সিনিয়র সহ-সভাপতি শায়ন সাহা চৌধুরী সাধন, সাংগঠনিক সম্পাদক শুশান্ত ঘোষ, এবং ভোলানাথ রাজবংশী।
কালিহাতীর প্রতিটি মন্দির ও পূজা মণ্ডপে ভক্তদের ভিড় এবং সৌহার্দ্যের পরিবেশ উপভোগ করেন সবাই, যা স্থানীয় সমাজে সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করে তোলে।