
– নুর আলাম বিপ্লব নোয়াখালী –
২৪ শে জানুয়ারি বুধবার সকাল ১০ ঘটিকায় নোয়াখালী কবিরহাট উপজেলা ডাঃ মজিবুল হক রোডে রুদির ভবনে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ দিনের ব্যবসায় উন্নয়ন প্রশিক্ষন কর্মশালার উদ্ভোধন করা হয়,প্রশিক্ষক ওমর ফারুক বলেন আগমী ১৬ দিন ২০ জন স্বল্প সুদে ঋণ গ্রহিতাকে আমরা প্রশিক্ষণ দেব, শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন আমরা সল্প সুদে ঋণ দিয়ে অনেক সদস্যদের মাঝে স্যানেটিশনের ব্যবস্থা করেছি, উপস্থিত ২০ জন সদস্যের মাঝে ২৩ লক্ষ টাকা ৯% হারে ঋণ বিতরণ করা হয়েছিল, এদেরকে প্রশিক্ষণের মাঝে নাস্তা, খাওয়া ও যাতায়াতের জন্য (১৬দিন) ৫০০০ টাকা দেওয়া হবে।আমাদের প্রত্যেক শাখায় এভাবে প্রশিক্ষনের ব্যবস্হা করা হয়েছে।