1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

র‌্যাব-৪ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও একাধিক হত্যা এবং অস্ত্র মামলার আসামী রনি ভুইয়া (৩০) গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২১১ বার পঠিত

আশুলিয়া প্রতিনিধি
মো:বাবুল হোসেন

র‌্যাব-৪ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও একাধিক হত্যা এবং অস্ত্র মামলার আসামী রনি ভুইয়া (৩০) গ্রেফতার।

১। র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ ও র‌্যাব-১ এর যৌথ আভিযানিক দল ২২ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ রাতে ডিএমপির ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন ১৩নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও একাধিক হত্যা, অস্ত্র মামলার আসামী রনি ভুইয়া (৩০), সাং-জামগড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা কে গ্রেফতার করতে সমর্থ হয়।

২। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ০৫ আগস্ট ২০২৪ তারিখে ধৃত আসামী রনি ভুইয়া (৩০) এর নেতৃত্বে নিরীহ ছাত্র-জনতার উপর প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। উক্ত ঘটনায় আশুলিয়া থানাধীন বাইপাইল হতে থানা রোড এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যা মামলা দায়ের পর হতে আসামী রনি ভুইয়া রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। উল্লেখ্য যে, দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজী ও ভূমি দখল সহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

৩। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিগত সময় আশুলিয়া থানা যুবলীগের সভাপতি ছিলেন। বৈষম্য বিরোধী ছাত�

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park