1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ডেনমার্ক আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

মোল্লা মনিরুজ্জামান মনির(ইতালি প্রতিনিধি):

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি হলে ডেনমার্ক আওয়ামী লীগ এক প্রতিবাদ সভার আয়োজন করে। মঙ্গলবার সভায় বক্তারা বাংলাদেশে অবৈধ দখলদার ইউনুস সরকার দেশের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। তারা বলেন, বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে এই বাহিনী দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে, মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা করছে এবং দেশজুড়ে চুরি, ডাকাতি, সংখ্যালঘু নিপীড়ন ও সম্পদ লুটপাটের সঙ্গে যুক্ত রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামী লীগের নেতা এম আর মজুমদার খোকন এবং পরিচালনা করেন সামি দাশ। বক্তব্য রাখেন এম এ লিংকন মোল্লা, মোঃ শহীদ, মাহবুবুর রহমান, জাহিদ চৌধুরী বাবু, মোহাম্মদ নিজাম উদ্দিন, আ.ন.ম খালেক আরিফ, সাব্বির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চ ও ১৫ আগস্টের মতো জাতীয় দিবসগুলো বাতিল করার চেষ্টার তীব্র নিন্দা জানান এবং বলেন, অবৈধ ইউনুস সরকারের বাংলাদেশের প্রশাসনিক কর্মকাণ্ডে কোন অধিকার নেই।

সভা শেষে ডেনমার্ক আওয়ামী লীগ নেতা মোঃ শহীদ সম্প্রতি শাহাদাতবরণকারী প্রবীণ নেত্রী বেগম মতিয়া চৌধুরীর জন্য দোয়া পরিচালনা করেন এবং শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকল নির্যাতিত নেতাকর্মীর জন্য দোয়া করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park