1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কালিয়াকৈর সফিপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ৪৬৯ বার পঠিত

মাহাবুব হাসান খান স্টাফ রিপোর্টার গাজীপুর:
মাহমুদ টেক্সটাইলে বেতন বৃদ্ধির জন্য শ্রমিকদের আন্দোলন, গাজীপুর কালিয়াকৈর উপজেলার সফিপুর মাহমুদ টেক্সটাইলের শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন বিজিএমই থেকে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি করলেও বি টি এম ই আন্ডারে যারা রয়েছেন তাদের কোন বেতন বাড়ানো হয়নি। শ্রমিকরা মনে করছেন গার্মেন্টস শ্রমিকদের যদি বেতন বাড়ানো হয় আমাদের কেন বাড়ানো হলো না বেতন। আজ শনিবার ২০ ( জানুয়ারি) সকাল থেকে মাহমুদ টেক্সটাইলের সামনে বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিকরা বিক্ষোভ শুরু করে সফিপুরের বিভিন্ন টেক্সটাইল মিলের শ্রমিকরা প্রথমে তারা কাজ বন্ধ করে দেয় এবং ফ্যাক্টরি থেকে বের হয়ে মাহমুদ টেক্সটাইলের ১নং গেটের সামনে অবস্থান করে এবং তারা স্লোগান দিতে থাকে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে শ্রমিকরা জানায় তাদের দাবি গার্মেন্টস শ্রমিকদের যা বেতন করা হয়েছে টেক্সটাইল শ্রমিকদেরও সমপরিমাণ বেদন করতে হবে। তারা বলেন বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির কারণে আমরা এই বেতন স্কেলে আমরা সংসার চালাতে পারছি না তাই আমাদের দাবি গার্মেন্টস শ্রমিকদের বেতনের সমপরিমাণ টেক্সটাইল মিল শ্রমিকদেরও বেতন বৃদ্ধি করা হোক। মাহমুদ টেক্সটাইলের ফ্যাক্টরি কর্তৃপক্ষ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এডিশনাল এসপি দীপক সহ স্থানীয় জনপ্রতিনিধি তাদের আশ্বাস দিয়েছেন তাদের দাবি মেনে নেওয়া হবে আমরা আপনাদের পাশে রয়েছি আমরা সর্বোচ্চ চেষ্টা করব । কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এডিশনাল এসপি দীপক ১৫ দিনের সময় চেয়েছেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এডিশনাল এসপি দীপক শ্রমিক ফেডারেশনের সঙ্গে কথা বলে ও মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমনটি জানিয়েছেন। পরে শ্রমিকরা ১ নং গেট থেকে চলে যান এবং তারা ১নং গেট থেকে মাহমুদ টেক্সটাইলের ২নং গেটে গিয়ে ২ নং গেটের মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে কিছু শ্রমিক মাহমুদ টেক্সটাইলের সিকিউরিটি সহ কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি এক পর্যায়ে শ্রমিকদের পক্ষ থেকে ইট পাটকেল মেরে মাহমুদ টেক্সটাইলের জানালার গ্লাস ভেঙ্গে ফেলে। এবং ১নং গেটের লাইট সিসি ক্যামেরা ভাঙচুর চালায় শ্রমিকরা, পরে শ্রমিকদের থামাতে গাজীপুর কালিয়াকৈর উপজেলার ৪ নং মৌচাক ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন শ্রমিক দের সঙ্গে কথা বলার জন্য সামনে আসেন এবং শ্রমিকদের পক্ষ থেকে ১০ জন শ্রমিক নেতা নির্ধারণ করে তার সঙ্গে বসার জন্য অনুরোধ জানায়। পরে শ্রমিকরা দেলোয়ার মেম্বার এর কথা শুনে স্থান ত্যাগ করে ও কোন প্রকার আন্দোলন না করে তারা বাড়ি ফিরে যায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park