1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কমলেও জিপিএ ৫-এ উল্লম্ব বৃদ্ধি, জেলায় পাসের হার ৬২%

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭২২ বার পঠিত

শিরোনামঃ এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কমলেও জিপিএ ৫-এ উল্লম্ব বৃদ্ধি, জেলায় পাসের হার ৬২%

রামু উপজেলা প্রতিনিধিঃ মোহাম্মদ আলম

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় জেলায় পাসের হার কমে ৬২ শতাংশে দাঁড়ালেও জিপিএ ৫ অর্জনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। এ বছর মোট ৪৮২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। গত বছর ২২৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলায় মোট ১৩,৪৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৩,৩৩৬ জন এবং তাদের মধ্যে পাস করেছে ৮,৪২৭ জন।

জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখার তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় কুতুবদিয়া সরকারি কলেজ জেলার শীর্ষ ৩০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৯ নম্বর অবস্থানে রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে ৫০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৮৯ জন পাস করেছে, পাসের হার ৯৬.৬৪%।

জেলায় বিভিন্ন কলেজের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে:

কক্সবাজার সিটি কলেজ: ১,১২৬ জনের মধ্যে ৬৪১ জন পাস, জিপিএ ৫ পেয়েছে ২ জন।
রামু সরকারি কলেজ: ১,২৩৮ জনের মধ্যে ৮৬২ জন পাস, জিপিএ ৫ পেয়েছে ৭ জন।
চকরিয়া সিটি কলেজ: ১৬২ জনের মধ্যে ৬৫ জন পাস।
মহেশখালী কলেজ: ৫৮৬ জনের মধ্যে ২৩৭ জন পাস, জিপিএ ৫ পেয়েছে ২ জন।
এবছর ছেলেদের পাসের হার ৬২.০৫% এবং মেয়েদের পাসের হার ৬৩.৯৯%, যেখানে ছেলেদের মধ্যে ১৯১ জন এবং মেয়েদের মধ্যে ২৯১ জন জিপিএ ৫ অর্জন করেছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে এবার সব পরীক্ষা সম্পন্ন হয়নি। এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে পাসের হারেও, যা গত বছরের তুলনায় কম। তবে শিক্ষার্থীদের মানোন্নয়নে ও সাফল্যের ধারাবাহিকতায় যে জিপিএ ৫ এর অগ্রগতি দেখা গেছে তা অত্যন্ত আশাব্যঞ্জক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park