1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

রাজধানীর যাত্রাবাড়ী ও ফরিদপুরের কোতয়ালী এলাকা হতে ২০ কেজি গাঁজা ও ৬৩৯০ পিস ইয়াবাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০;

  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও ইজি-বাইক জব্দ।

০৮ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৮:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মূল্যের ২০ (বিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। সুপন বড়–য়া (২৯), পিতা-মৃত দুলাল বড়–য়া, সাং-আব্দুল্লাহ্পুর, দক্ষিণপাড়া, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম ও ২। প্রান্ত বড়–য়া (২০), পিতা-কল্যান বড়–য়া, সাং-পশ্চিম আন্ধারমানিক, বড়–য়াপাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা-সিটিগেইট, থানা-আকবরশাহ্, চট্টগ্রাম বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কাভার্ডভ্যান জব্দ এবং ০৩টি মোবাইল ফোন ও নগদ- ১,৩৫০/- (এক হাজার তিনশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও গতকাল ০৭ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৫:২০ ঘটিকায় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৯,১৭,০০০/- (উনিশ লক্ষ সতেরো হাজার) টাকা মূল্যের ৬,৩৯০ (ছয় হাজার তিনশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ হাবিবুর বাশার @সুমন শেখ (৩৮), পিতা- মোঃ মালেক শেখ, সাং- শিবরামপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর ও ২। মোঃ তুহিন শেখ (৩০), পিতা- মৃত রহমান শেখ, সাং- জ্ঞানদিয়া, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ইজি-বাইক জব্দ এবং ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৮,১৯০/- (আট হাজার একশত নব্বই) টাকা উদ্ধার করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park