1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

ব্রাহ্মণপাড়ায় এক বৃদ্ধা মহিলার ভাসমান লাশ পুকুরের পানি থেকে উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

মোঃ আবদুল আলীম খান

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ১১ অক্টোবর সকালে মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে একটি পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করে কুমেক হাসপাতালের মর্গে প্রেরন করে। পুলিশ ও এলাকাবাসী জানান সাফিয়া খাতুন (৮০) নামে এক বৃদ্ধা মহিলার রহস্যজনক মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর (শুক্রবার) ভোর ৬ টার সময় বাড়ির পাশে পুকুরের মধ্যে স্থানীয়রা ভাসমান অবস্থায় এক মহিলার লাশ পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশ খবর দেয় খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনার স্থানে যেয়ে নিহতের লাশ
উদ্ধার করে শোরতহাল রিপোর্ট তৈরি করে কুমেক হাসপাতালের মর্গে প্রেরন করে।এই ব্যাপারে নিহত সাফিয়া খাতুনের স্বজনরা জানান সাফিয়া খাতুন
দীর্ঘদিন যাবত মানুষিক সমস্যায় ভুগছিলেন। মৃত সাফিয়া খাতুন উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার স্ত্রী ও খোরশেদ আলম প্রকাশ চারু মিয়ার মা। নিহত সাফিয়া খাতুন এর ছেলে খোরশেদ আলম প্রকাশ চারু মিয়া সাংবাদিকদের জানান আমার মা সাফিয়া খাতুন ১১ অক্টোবর রাত আনুমানিক তিনটায় তাহার বশত ঘরের
দরজা খুলে বাহিরে বাথরুমে যায়। দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি ঘরে না ফিরে আসায় পরিবারের লোকজন বাড়ির আশে-পাশে খোঁজাখুঁজি করে। পরবর্তীতে ফজর নামাজের সময় স্থানীয় মসজিদের মাইকে তাকে না পাওয়ার ঘোষণা দেওয়া হয়। আনুমানিক ভোর ৬ টার সময় একই এলাকার সরাফত আলীর বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থা তার লাশ দেখতে পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ আবুল মিয়ার মাধ্যমে পরিবারের লোকজনকে অবহিত করেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে ব্রাহ্মণপাড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়ে সাফিয়া খাতুন এর লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
এই ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, আমি ঘটনার স্থান পরিদর্শন করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরী করে বৃদ্ধার লাশ কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্টের পরে জানা যাবে মৃত্যুর রহস্য।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park