1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

পটুয়াখালী র ৪ উপজেলায় প্রতিক বরাদ্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৮০ বার পঠিত

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার ৪ টি আসনের সংসদ সদস্য পদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার সকাল ১০ থেকে দুপুর ১২ টার মধ্যে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এ জেলার ৪ টি আসনের ২২ জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়। উক্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, বাংলাদেশ আওয়ামী লীগ,পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উক্ত নির্বাচনে ১০ টি দলের ১৯ জন প্রার্থী ও স্বতন্ত্র ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলসমূহের প্রার্থীদেরকে তাদের দলের নিজস্ব প্রতিক এবং স্বতন্ত্র প্রার্থীদের ঈগল এবং ট্রাক প্রতীক বরাদ্দ করা হয়।পটুয়াখালী -১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার( লাঙ্গল), তরিকত ফেডারেশনের মো. খলিলুর রহমানেক( ফুলের মালা), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর কে এম আনোয়ারুজ্জামান মিয়া চুন্নু( মশাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এ্যাডভোকেট মহিউদ্দিন মামুন (ছড়ি), ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপির মোঃ নজরুল ইসলাম (আম) ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার( ডাব)দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে ।
পটুয়াখালী- ২ (বাউফল- কালাইয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ( নৌকা) বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বি এন এফ এর জোবায়ের হোসেন (টেলিভিশন), তৃণমূল বিএনপি’র মাহাবুবুল আলম( সোনালী আঁশ)ও জাতীয় পার্টির প্রার্থী মহসিন হাওলাদার( লাঙ্গল) দলীয় প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে ।
পটুয়াখালী- ৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এসএম শাহজাদা( নৌকা), জাতীয় পার্টির মোঃ নজরুল ইসলাম( লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ছাইফুর রহমান( আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ নূরে আলম( একতারা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বি এন এফ এর এ ওয়াই এম কামরুল ইসলাম (টেলিভিশন) দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে এনবং স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি মহাপরিচালক লেঃ জেনারেল আবুল হোসেন (ঈগল) প্রতিক পেয়েছেন।
পটুয়াখালী,- ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান( নৌকা),জাতীয় পার্টির আব্দুল মন্নান হাওলাদার( লাঙ্গল) জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (মশাল),বাংলাদেশ কংগ্রেসের জাহাঙ্গীর হোসাইন (ডাব) দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে এবং স্বতন্ত্র প্রাথী কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার (ঈগল) ও আরেক স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রিয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম লিটন (ট্রাক) প্রতিক পেয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park