
নুর আলাম বিপ্লব নোয়াখালী
নোয়াখালী কবির হাটে নানান আয়োজনের মধ্য দিয়ে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে কবিরহাট উপজেলা প্রশাসন , উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, কবিরহাট প্রেসক্লাব,, মুক্তিযোদ্ধা সংসদ, স্কুল কলেজের,ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে, বঙ্গবন্ধু মুরালে, মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে,পুষ্প অর্পণ করা হয়, সকাল সাড়ে আটটায় উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন বেলুনও শান্তির পায়রা উড়িয়ে, মুক্তিযোদ্ধা, পুলিশ আনসার ভিডিপি, সিভিল ডিফেন্স স্কাউট, গার্লস গাইড, স্কুল কলেজ ওঅন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী,শিশু কিশোরদের কুচকাওয়াজ প্রদর্শনী শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়,, এগারটা ত্রিশ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) অমৃত দেবনাথ,কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির,উপজেলা ভাইসচেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইসচেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রিন্ট ওই ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় শোষনহীন , বঞ্চনহীন অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন,বর্তমানে দেশের উন্নয়নের কথা তুলে ধরেন, মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন, এবং মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন স্মৃতিচারন করেন। ৭৯ জন মৃত ১২০ জন জীবিত মুক্তিযোদ্ধা , পরিবারের সদস্যদের মাঝে সম্বর্ধনা ও সন্মাননা স্মারক পুরস্কার বিতরণ করা হয়।