1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

রাণীশংকৈলে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে আজ বিকাল ৪ ঘটিকার সময় ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে রাণীশংকৈল উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন লিফলেট ব্যানারে নিয়ে উপস্থিত ছিলেন।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মকবুল হোসেন সহকারী শিক্ষক সহদোর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজার বলিদ্বারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলাম উদ্দিন সহকারী শিক্ষক, বীরেন্দ্রনাথ রায় সহকারী শিক্ষক, কামরুজ্জামান সহকারী শিক্ষক ও দিলারা বেগম সহকারী শিক্ষিকা ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকল বক্তারা বৈষম্য বিরোধী অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করেন এবং মানববন্ধন শেষে সকল শিক্ষকগণ রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park