1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

আরএমপি সদর দপ্তরে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করলেন পুলিশ কমিশনার

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

মোঃ শিবলী সাদিক রাজশাহী

একটি গাছ একটি প্রাণ, এই নিয়ে গড়বো সবুজ গ্রাম, সবুজের মাঝে সতেজ নিশ্বাস আমরা জোগাবো বিজয়ের আশ্বাস” এই স্লোগানে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ এর উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার।
আজ ০১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় আল-আকসা ডেভেলপার্স (প্রা:) লি.-এর আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহায়তায় আরএমপি সদর দপ্তরে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪-এর আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সঙ্গে ছিলেন আল-আকসা (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান মো: সালেউর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান কাজী।
পুলিশ কমিশনার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে গ্রীণ হাউজ ইফেক্ট, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে বাসযোগ্য পৃথিবী গড়তে বিভিন্ন গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানুষ বাড়ছে অক্সিজেনের চহিদা বাড়ছে, দৈনন্দিন জীবনে বিভন্ন প্রয়োজন মেটাতে গাছের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণে প্রত্যেককে গাছ লাগাতে হবে। তিনি কোনো পতিত জমি ফেলে না রেখে গাছ লাগাতে ও গাছের যত্ন নিতে সকলকে আহ্বান জানান। বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচির আয়োজন করায় আল-আকসা (প্রা:) লিমিটেডকে ধন্যবাদ জানান।
পরবর্তীতে পুলিশ কমিশনার উপস্থিতিদের মাঝে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ জাতের এক হাজার চারা বিতরণ করেন এবং আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে বকুল গাছের চারা রোপণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park